খালেদার ওপর হামলার বিচার দাবি বিএনপির
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপর হামলার বিচার দাবি করেছে দলটি। বুধবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিচার দাবি করেন চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তার খালেদা জিয়ার ওপর হামলা করা হয়েছে দাবি করে খন্দকার মাহবুব বলেন, এর পরিণতি ভয়াবহ হবে। গণতান্ত্রিত প্রক্রিয়া বজার রাখার জন্য দলের নেতাকর্মীদের মাঠে নেমে আসার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, সরকার ফাঁদে পড়েছে। তারা ভেবেছিল বিএনপি নির্বাচনে আসবে না। আর এ সুযোগে তারা যা ইচ্ছা তাই করবে। সরকারের এই স্বপ্ন পূরণ হবে না।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, লে. জে. (অব.) মাহবুবুর রহমান ও আদর্শ ঢাকা আন্দােলনের নেতারা উপস্থিত ছিলেন।
#নয়াপল্টনে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে খালেদা
#নয়াপল্টন কার্যালয়ে খালেদা জিয়া
#খালেদার গাড়িবহরে ফের হামলা
এমএম/বিএ/আরআইপি