সিইসির বাসায় যাচ্ছেন আদর্শ ঢাকা আন্দোলনের নেতারা


প্রকাশিত: ০২:৪৮ পিএম, ২২ এপ্রিল ২০১৫

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদের বাসায় রওনা করেছেন আদর্শ ঢাকা আন্দোলনের প্রতিনিধিরা। বুধবার রাত ৮টা ১০ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সিইসির বাসার উদ্দেশ্যে রওনা করেন তারা।

ড. এমাজউদ্দিনের নেতৃত্বে আদর্শ ঢাকা আন্দোলনের নেতারা এ প্রতিনিধি দলে রয়েছেন।

নির্বাচনী প্রচারণায় নামার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপর বারবার হামলা বিষয়ে তারা সিইসির সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে।

এমএম/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।