সেনা মোতায়েন নিয়ে ভেলকিবাজী করছে ইসি : হান্নান শাহ


প্রকাশিত: ১০:২৭ এএম, ২৪ এপ্রিল ২০১৫

সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে ইসি জনগণের সঙ্গে প্রতারণ ও ভেলকিবাজী করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ। শুক্রবার সকালে রাজধানীর শাহজানপুরে মির্জা আব্বাসের বাসায় ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনের সার্বিক বিষয় জানাতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ অভিযোগ করেন তিনি।

সরকারের মন্ত্রী-এমপিদের নির্দেশ মেনে চলছে নির্বাচন কমিশন’ এমন মন্তব্য করে তিনি বলেন, সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে ইসি জনগণের সঙ্গে প্রতারণ করছে। সেনা মোতায়েনের নামে নির্বাচন কমিশন ভেলকিবাজী করছে।

হান্নান শাহ বলেন, ক্যান্টনমেন্ট সিটি কর্পোরেশনের আওতাভুক্ত নয়। নির্বাচনে সেনাবাহিনীকে যদি দায়িত্ব পালন করতে হয় তাহলে তাদের ক্যান্টনমেন্টের বাইরে আনতে হবে। সেনাবাহিনীকে ক্যান্টনমেন্টে রাখার সিদ্ধান্ত নেহায়েত ইসির ভেলকিবাজি।

অপরদিকে শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এক মানববন্ধনে বিএনপির অপর স্থায়ী কমিটির সদস্য লে.জে.মাহবুবুর রহমান বলেছেন, মানুষ দৃশ্যমান সেনা মোতায়েন দেখতে চায়। সেনা মোতায়েন নিয়ে দেশে অনেক ষড়যন্ত্র চলছে। আমরা আইওয়াশের সেনা দেখতে চাই না, বাংলাদেশের সংকট গণতন্ত্র এবং আইনশঙ্খলার সংকট এই সংকটকে সেনাবাহিনী দৃশ্যমান থেকে মোকাবেলা করতে হবে।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।