আবারও নির্বাচনী প্রচারে খালেদা


প্রকাশিত: ১২:৫০ পিএম, ২৪ এপ্রিল ২০১৫

এক দিন বিরতি দিয়ে নির্বাচনী প্রচারে নেমেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে এ প্রচার শুরু করেন তিনি। তবে ঠিক কোন এলাকায় তিনি প্রচার চালাবেন তা গণমাধ্যম কর্মীদের জানানো হয়নি।
 
উল্লেখ্য, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে দল-সমর্থিত মেয়র পদপ্রার্থীদের পক্ষে প্রচারে নেমে তিন দফা হামলার শিকার হন প্রাক্তন এই প্রধানমন্ত্রী।
 
বুধবার রাজধানীর বাংলামোটরে হামলায় খালেদা জিয়াকে বহনকারী গাড়িটিসহ বহরের অনেক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তাই বৃহস্পতিবার বের হতে পারেননি তিনি।
 
বিএনপি-সমর্থিত প্রার্থীদের পক্ষে গত শনিবার থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রচার চালাচ্ছেন বিএনপি নেত্রী। এরই মধ্যে টানা চার দিন তার গাড়িবহর হামলা ও বাধার মুখে পড়ে।
 
বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।