নাজিরা বাজার প্রাইমারি স্কুলে ভোট দেবেন সাঈদ খোকন
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী সাঈদ খোকন মঙ্গলবার রাজধানীর নাজিরা বাজার ইসলামিয়া সরকারি প্রাইমারি স্কুলে তার ভোটাধিকার প্রয়োগ করবেন। মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করবেন।
এই কেন্দ্র ঢাকা দক্ষিণে বিলুপ্ত ওয়ার্ড ৭০ এবং বর্তমান ৩৪নং ওয়ার্ডে মধ্যে অবস্থিত। সেখানেই ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র প্রয়াত মোহাম্মদ হানিফের বাসভবন অবস্থিত। তার ছেলেই ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবার মেয়র প্রার্থী সাঈদ খোকন।
উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন। তিনি ইলিশ মাছ প্রতিক নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বান্দ্বতা করছেন।
আরএস/আরআইপি