চিঠি দিয়ে নিরাপত্তা চাইলেন তাবিথ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল নিজের নিরাপত্তা চেয়ে নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন।
রোববার রাতে তিনি চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন তাবিথ আউয়ালের প্রধান নির্বাচনী এজেন্ট হারুন-অর রশিদ।
তিনি জানান, তাবিথ আউয়াল অনিরাপদ বোধ করছেন। তিনি ২৯ এপ্রিল পর্যন্ত নিরাপত্তা চেয়ে নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে রোববার রাতে চিঠি দিয়েছেন।
একে/আরআইপি