রওশনের সঙ্গে মিজ ওয়েন্ডির সাক্ষাৎ শুক্রবার
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে শুক্রবার সাক্ষাৎ করবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি (রাজনৈতিক) মিজ ওয়েন্ডি শারম্যান। বৃহস্পতিবার সংসদের বিরোধীদলীয় নেতার কর্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।
ওই দিন বিকেল চারটায় বিরোধীদলীয় নেতার গুলশানের বাসভবনে তাদের বৈঠক হবে। এ সময় তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।
এইচএস/আরএস/আরআই