পিন্টুকে খালেদার শেষ শ্রদ্ধা
বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন আহমেদ পিন্টুর মরদেহে শেষ শ্রদ্ধা জানিয়েছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার বেলা ১১টা ৪০ মিনিটে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এর আগে সকাল ১০টা ৩৫ মিনিটে নিজ কার্যালয় থেকে বের হয়ে বেলা ১১টা ৪০মিনিটে নয়াপল্টন কার্যালয়ে এসে পৌঁছান তিনি।
সরেজমিনে দেখা গেছে, জানাযা শুরুর আগ মুহূর্তেই পিন্টুর মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এসময় তার মরদেহের উপর দলীয় পতাকা জড়িয়ে দেন তিনি। শ্রদ্ধা নিবেদনের সময় তিনি পিন্টুর জন্য দোয়া ও মাগফেরাত কামনা করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বেলা ১১টা ৪৫ মিনিটেন নিজ কার্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা করেন খালেদা জিয়া।
এমএম/এআরএস/পিআর