সালাহ উদ্দিনকে বাঁচতে দিন : আহমদ আযম
মামলায় না জড়িয়ে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে বাঁচতে দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট আহমদ আযম খান। মঙ্গলবার রাতে বেসরকাররি টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
তিনি মনে করেন এই মুহুর্তে সালাহউদ্দিন আহমেদের চিকিৎসা দরকার। তার বিরুদ্ধে মামলা না করে তাকে সুস্থ করতে হবে।
একজন সাবেক মন্ত্রী কখনো সীমান্তে অবৈধভাবে ভারত প্রবেশ করতে পারেন না দাবি করে তিনি বলেন, কারা না কারো সহযোগীতায় তিনি ভারতে প্রবেশ করেছেন।
দীর্ঘ দু`মাস সালাহ উদ্দিন সাহেবের পরিবার ও বিএনপির নেতাকর্মীরা উদ্বিগ্ন অবস্থায় সময় পার করেছে উল্ল্যেখ করে তিনি বলেন, এখন নিরাপদে সালাহ উদ্দিনকে দেশে ফিরিয়ে আনতে সহযোগীতা করাই সরকারের দায়িত্ব।
এমএম/এসকেডি/আরআই