ভারতীয় হাইকমিশনে বিএনপি নেতা মঈন খান


প্রকাশিত: ০৭:৫১ এএম, ১৩ মে ২০১৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান নিখোঁজ সালাহ উদ্দিন আহমেদকে দেশে ফিরিয়ে আনতে তার পরিবারের ভিসা সংক্রান্ত সহায়তা পেতে ভারতীয় হাইকমিশন অফিসে গেছেন। বিএনপি চেয়ারপারসনের নির্দেশে বুধবার সকালে তিনি ভারতীয় হাইকমিশনের অফিসে যান।

এদিকে মঙ্গলবার স্বামী সালাহ উদ্দিন আহমেদকে ফিরিয়ে আনতে ভারতে যাওয়ার জন্য ভিসার আবেদন করেছেন তার স্ত্রী হাসিনা আহমেদ। তাদের আরো দুই আত্মীয় ভিসা চেয়ে ভারতীয় দূতাবাসে আবেদন করেছেন। ভিসা পাওয়ার পর পরই তারা ভারতে যাবেন বলে জানিয়েছেন হাসিনা আহমেদ।

এর আগে, সালাহ উদ্দিন আহমেদ মঙ্গলবার দুপুরে ভারতের মেঘালয়ের ‘ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ এন্ড নিউরো সাইন্স’ নামক একটি মানসিক হাসপাতাল থেকে ফোনে তার স্ত্রীর সঙ্গে কথা বলেন। সালাহ উদ্দিনের সঙ্গে কথা বলার বিষয়টি হাসিনা আহমেদ নিজেই সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের জানান।

এমএম/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।