মানবপাচারের সঙ্গে শাসকদল জড়িত : বিএনপি


প্রকাশিত: ১২:১৯ পিএম, ১৩ মে ২০১৫

মানবপাচারের সঙ্গে শাসকদল জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপির মুখপাত্র ও দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। তিনি মানবপাচার রোধে শক্তিশালী আইন প্রণয়নেরও দাবি জানিয়েছেন। বুধবার সন্ধ্যা ৬টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অায়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নীরিহ মানুষ যারা সাগরে ভাসছেন তাদের মাঝে খাদ্য সংকট দেখা দিয়েছে। এদেরকে উদ্ধার করতে হবে। অনেকের লাশ আবার সাগরে ফেলে দেয়া হচ্ছে। এসব ঘটনা বেদনাদায়ক।

সাগরে যেসব মানুষ ভাসছেন তাদের উদ্ধার করার জন্য সরকারকে ইন্দােনেশিয়া, মালয়শিয়া ও থাইল্যান্ডসহ সংশ্লিষ্ট দেশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি জাতিসংঘের সহযোগিতা কামনা করেন তিনি।

রিপন বলেন, মানবপাচার অবহেলার বিষয় নেয়। এটা প্রতিরোধে পার্লামেন্টে শক্তিশালী আইন প্রণয়ন করতে হবে এবং মানবপাচারের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার জিয়াউর রহমান, ক্রিয়া সম্পাদক কর্নেল লতিফ খান, সহ-শিল্প সম্পাদক জহুরুল হক শাহজাদা মিয়া, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, সাবেক মহিলা সাংসদ হেলেন জেরিন খান, শাম্মি আক্তার, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক কৃষিবিদ সামছুল আলম তোফা প্রমূখ।

এমএম/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।