সালাহউদ্দিনকে দেখতে গেলেন আব্দুল লতিফ জনি
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে দেখতে ভারতের শিলংয়ে পৌঁছেছেন দলের সহ দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি।
এর আগে বুধবার দুপুরে মেঘালায়ের শিলংয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। বিএনপির একটি ঘনিষ্ঠ সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, সালাহ উদ্দিন আহমেদ বর্তমানে মেঘালয়ের শিলংয়ে `ইস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সাইন্স` (মিমহাস) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এএইচ/আরআইপি