পিন্টুর মাগফিরাত কামনায় শনিবার বিএনপির মিলাদ


প্রকাশিত: ০১:২৯ পিএম, ১৪ মে ২০১৫

বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর রুহের মাগফিরাত কামনায় ঢাকা মহানগর বিএনপি মিলাদ মাহফিলের আয়োজন করেছে। পবিত্র শবে মেরাজ উপলক্ষে শনিবার বাদ আসর নয়াপল্টন কার্যালয়ে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আগামী ১৬ মে শনিবার বাদ আছর বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

মিলাদ ও দোয়া মাহফিলে ঢাকা মহানগর বিএনপি ও  অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস ও সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল অনুরোধ জানিয়েছেন।

এমএম/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।