ডলারের মূল্য বাড়লেও পদ্মা সেতুর নির্মাণ কাজ হবে : ওবায়দুল কাদের


প্রকাশিত: ০৭:৩৫ এএম, ১৫ মে ২০১৫

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ডলারে মূল্য বৃদ্ধি পেলেও পদ্মা সেতুর নির্মাণ কাজের কোন রকমের সমস্যা হবে না। আগামী ২০১৮ সালের শেষের দিকে মূল সেতুর কাজ শেষ হবে। শুক্রবার বেলা পৌনে ১১ টার দিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়া পদ্মাসেতু কাজের সাইট পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি।  

মন্ত্রী বলেন, সড়ক ও সেতু উন্নয়নের বাংলাদেশের  ইতিহাসে এই প্রথম বাজেট দেয়া হয়েছে। পদ্মা সেতুর বরাদ্দ হচ্ছে ৮ হাজার ৭`শ কোটি টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বোর্ড মিটিং এ এই বরাদ্দ ঘোষণা দেন।

গণমাধ্যমকে উদ্দেশ্য করে মন্ত্রী আরো বলেন, কিছু কিছু গণমাধ্যম অসত্য তথ্য দিয়েছে তা একদম ভুল।  আমি কোনো দ্বিধা না করে বলতে চাই, মূল পদ্মা সেতুর কাজে  আমাদের সিডিউল থেকে আমরা একদিনও পেছাবো না।

এসময় আরো উপস্থিত ছিলেন পদ্মাসেতুর নিবার্হী প্রকৌশলী (পুনর্বাসন) তোফাজ্জল হোসেন, সিনেহাইড্রো কর্পোরেশন, চায়না বেজর ব্রিজ কনসালটেন্ট পক্ষে নিজনি প্রতিনিধি।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।