শেখ হাসিনা না ফিরলে বঙ্গবন্ধুর কাজ অসমাপ্তই থাকতো : তোফায়েল
আওয়ামী লীগ সভাপতি হিসেবে শেখ হাসিনা ফিরে না আসলে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করা সম্ভব হতো না। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। রোববার সকালে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, ১৯৮১ সালে শেখ হাসিনাকে আওয়ামী লীগ সভাপতি মনোনীত করা যে সঠিক সিদ্ধান্ত ছিল তা আজ প্রমাণিত।
এ সময় উপস্থিত ছিলেন, দলটির উপদেষ্টা পরিষদ সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সভাপতিমÐলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ দলের সিনিয়র নেতারা।
এএসএস/এএইচ/এমএস