শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ফ্লোরিডায় যুবলীগের সভা
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গত ১৭ মে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন ফ্লোরিডা স্টেট যুবলীগের আহ্ববায়ক দয়ান চৌধুরী।
সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়।
উক্ত সভায় স্বাগত বক্তব্যে যুগ্ম আহ্ববায়ক রমিজ উদ্দিন আহম্মেদ বলেন, আমরা দেশ থেকে অনেক দূরে থাকার পরেও দেশের কল্যানের জন্য যেকোন মূল্যে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
উক্ত সভায় ফ্লোরিডা স্টেট শাখার আওয়ামী লীগ নেতাদের মধ্যে বক্তব্য দেন হারুন চৌধুরী, কাজী আহসান হাবীব টিপু, মোস্তাফিজুর রহমান লেবু চৌধুরী, আসীম রয় প্রমূখ।
জেআর/এমএস