খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন সালাম-টিপু
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন দলের জাতীয় নির্বাহী কমিটির নব-মনোনীত সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ ও সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।
বুধবার রাত সাড়ে ৮ টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। টিপু জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, ম্যাডামের সঙ্গে দেখা করার পর আগামীকাল থেকে তিনি নয়াপল্টনে অফিস করবেন।
এর আগে অ্যাডভোকেট আবদুস সালাম যুবদলের সিনিয়র সহ-সভাপতি এবং তাইফুল ইসলাম টিপু রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।
এমএম/এআরএস/এমএস