বিএনপি ক্ষমতায় এলে দেশে খুনিতন্ত্র প্রতিষ্ঠা হবে
নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা মানুষ খুন করে। আবার যদি বিএনপি ক্ষমতায় আসে তবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না, খুনিতন্ত্র প্রতিষ্ঠা হবে। শুক্রবার দুপুরে টাঙ্গাইল নতুন বাস টার্মিনালে মুক্তিযোদ্ধা ও পরিবহন মালিক, শ্রমিকদের সঙ্গে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
টাঙ্গাইল জেলা বাস-কোচ মালিক সমিতির সভাপতি কামরুজ্জামান খানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান খান ফারুক, মহিলা সংসদ সদস্য শিরিন আক্তার, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, টাঙ্গাইল জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর লুৎফর রহমান লালজু প্রমুখ।
এআরএ/পিআর