বিএনপির নেতিবাচক মনোবৃত্তির প্রকাশ সিটি নির্বাচন : অর্থমন্ত্রী


প্রকাশিত: ১১:৩৮ এএম, ০৪ জুন ২০১৫
ফাইল ছবি

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সদ্য অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে বিএনপি নেতিবাচক মনোবৃত্তির সর্বশেষ প্রকাশ ঘটিয়েছে। বৃহস্পতিবার বাজেট বক্তৃতার সূচনালগ্নে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, সম্ভবনাময় বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে ২০১৪-১৫ অর্থবছরে আমাদের চলতি মেয়াদের প্রথম বাজেট ঘোষণা করেছিলাম। অর্থবছরের প্রথম ছয় মাস সাত শতাংশ প্রবৃদ্ধির অগ্রগতি আমাদের লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ছিল। কিন্তু একটি অসাংবিধানিক দাবিতে বিএনপি নেতৃত্বাধীন জোট আন্দোলনের নামে ধ্বংসাত্বক কর্মকাণ্ডে লিপ্ত হয়। অগ্নিদগ্ধে শতাধিক মানুষের প্রায় কেড়ে নেয়। বিএনপির আন্দোলনের কারণে পাবলিক পরীক্ষাও পেছাতে হয়। আন্দোলনে জনসমর্থন হারিয়ে সম্প্রতি অনুষ্ঠিত সিটি নির্বাচন বয়কট করে বিএনপি। জনগণ আমাদের আমাদের জনমুখি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে একাত্বতা প্রকাশ করে নির্বাচনে আমাদের পক্ষে রায় দিয়েছে।

বক্তব্যের শুরুতে বঙ্গবন্ধু ও তার পরিবারকে স্মরণ করার পাশাপশি জাতীয় চার নেতা, ভাষা শহীদগণ, মুক্তযুদ্ধে শহীদগণ, বিএনপি-জামায়াতের আন্দোলনের সময় নিহত ব্যক্তিরদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে মুহিত আরো বলেন, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের নিরন্তর অভিযাত্রায় তাদের ও অনন্য আত্মত্যাগ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।  

এএসএস/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।