ঘোষিত বাজেটকে স্বাগত জানালো সিলেট আওয়ামী লীগ


প্রকাশিত: ০১:২৪ পিএম, ০৪ জুন ২০১৫

সিলেটে জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। বৃহস্পতিবার বিকেল পৌনে ৬টায় নগরীর কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।

আনন্দ মিছিল পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দ বলেন, জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ঘোষিত বাজেট জনবান্ধব ও শিল্পবান্ধব। এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ ভিশন-২০২১ এর দিকে অনেকখানি অগ্রসর হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গঠনের যে স্বপ্ন দেখছেন এই বাজেটে তারই প্রতিফলন ঘটেছে। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে এ বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী, জেলা যুবলীগের সাবেক সভাপতি জগদীশ দাশ, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি প্রমুখ।

ছামির মাহমুদ/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।