জাপার এমপির অনুষ্ঠানে প্রধান বক্তা জমির উদ্দিন


প্রকাশিত: ০৫:৪৯ এএম, ১২ জুন ২০১৫

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্যের একটি বইয়ের মোড়ক উন্মোন অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সাবেক স্পিকার ও বিএনপি নেতা ব্যারিষ্টার জমির উদ্দিন সরকার। এছাড়া ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্বিবদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যপক ড. এমাজউদ্দিন আহমদ এবং প্রধান অতিথি ছিলেন এক সময়ের বিএনপি নেতা ও বর্তমানে বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী। শুক্রবার হোটেল সোনারগাঁওয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



সরেজমিনে দেখা গেছে, শুক্রবার বেলা ১১টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানটির আয়োজন করেন জাতীয় পার্টি সমর্থিত কুড়িগ্রাম-৩ আসনের জাতীয় সংসদের এমপি এ কে এম মাঈনুল ইসলাম মুকুল।  বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান প্রায় ৮০ ভাগ অতিথিই ছিল বিএনপি ও জামায়াত সমর্থিত পেশাজীবী ও বুদ্ধিজীবী।



বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আলোচকদের তালিকায় ছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেন, সুপ্রীম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, জাতীয় বিনিয়োগ বোর্ডের সাবেক চেয়ারম্যান এনাম আহমদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আনোয়ারুল্লাহ চৌধুরী, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. জসিমউদ্দিন আহমদ, কবি আবদুল হাই শিকদার, বিনিয়োগ বোর্ডের সাবেক চেয়ারম্যান এম মোকাম্মেল হক, দৈনিক নয়াদিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, দি নিউজ টুডের সম্পাদক রিয়াজ আহমেদ প্রমূখ।

এমএম/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।