আওয়ামী লীগ কর্মীকে যুবলীগ কর্মীর গুলি!


প্রকাশিত: ০৯:৫২ এএম, ১৫ জুন ২০১৫

রাজধানীতে ক্ষমতাসীন আওয়ামী লীগের এক কর্মীকে গুলি করেছেন দলটির অঙ্গ সংগঠন যুবলীগের এক কর্মী। রাজধানীর ৩৫ নম্বর ওয়ার্ডের মালিটোলা লেনে সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ এএসআই সেন্টু চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, আহত হাজী মো. রিপন সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক। আর তার ওপর হামলা চালিয়েছেন একই ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান।

সূত্র বলছে, রাজনৈতিক বিরোধ আর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হামলা ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর ১টার দিকে আশিকুর রহমানসহ আরো দু`জন রিপনের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তাকে লক্ষ্য করে গুলি করেন। এ সময় রিপনের বাম হাত ও ডান পায়ে দুটি গুলি লাগে। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

রিপনের ভাই হাজী লাভলু অভিযোগ করেছেন, এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে আশিকুর রহমান তার ভাইয়ের ওপর হামলা চালিয়েছেন।

এইচ/এসএ/আরএস/আরআই/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।