নয়াপল্টনে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিনহার জানাজা অনুষ্ঠিত
জানাজায় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন
সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহার জানাজা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে) সকালে অনুষ্ঠিত এ জানাজায় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিজানুর রহমান সিনহার প্রতি ফুলেল শ্রদ্ধা জানান।
এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এবং প্রধানমন্ত্রীর গবেষণা বিষয়ক কর্মকর্তা পাটোয়ারী আব্দুস সাত্তারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
কেএইচ/এএমএ