আদালতের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন খালেদা


প্রকাশিত: ০৩:৪৭ এএম, ১৮ জুন ২০১৫

পূর্বঘোষিত তারিখ অনুযায়ী আজ ঢাকা আলিয়ার বিশেষ আদলতে হাজিরা দিতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ জন্য তিনি তার গুলশানের বাসভবন থেকে আদলতের উদ্দেশে রওয়ানা দিয়েছেন।

এর আগে বুধবার দুপুরে চেয়ারপারসনের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন জাগো নিউজকে জানান, খালেদা জিয়া বৃহস্পতিবার আদালতে হাজিরা দিবেন।

খন্দকার মাহবুব হোসেন জাগো নিউজকে বলেন, যথাসময়ে খালেদা জিয়া ঢাকা আলিয়ার বিশেষ আদালতে হাজির হবেন।

উল্লেখ্য, গত ২৫ মে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধ করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ১৮ জুন দিন ধার্য করেছেন আদালত।

ঢাকার বকশীবাজার এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদার এ দিন ধার্য করেন।

# আজ আদালতে যাবেন খালেদা : খন্দকার মাহবুব

এমএম/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।