বিশেষ আদালতে খালেদা


প্রকাশিত: ০৪:৩৮ এএম, ১৮ জুন ২০১৫

দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে তিনি আদালতে পৌঁছান।

এর আগে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি তার গুলশানের বাসভবন থেকে আদলতের উদ্দেশে রওনা হন।

উল্লেখ্য, বুধবার দুপুরে চেয়ারপারসনের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন জাগো নিউজকে জানান, খালেদা জিয়া বৃহস্পতিবার আদালতে হাজিরা দিবেন।

উল্লেখ্য, গত ২৫ মে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ১৮ জুন দিন ধার্য করেন আদালত।

ঢাকার বকশীবাজার এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদার এ দিন ধার্য করেন।

এমএম/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।