কালক্ষেপণ করার জন্য সময় আবেদন করা হয়েছে
জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কালক্ষেপন করা জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা সময় আবেদন করেছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা আলিয়া মাদরাসায় বিশেষ আদালতে মামলায় পরবর্তী তারিখ ২৩ জুলাই নির্ধারণের পর এ অভিযোগ করেন সরকার পক্ষের আইনজীবী এডভোকেট মোশারফ হোসেন কাজল।
তিনি বলেছেন, আজ এক সিনিয়র আইনজীবীর অনুপস্থিতি এবং মামলার প্রস্তুতি না থাকার কথা বলে খালেদার আইনজীবীরা সময় আবেদন করেছেন। অথচ মামলায় সাক্ষী ও সংশ্লিষ্ট সবাইকে আদালতে হাজির রাখা হয়েছিল।
মামলায় তাড়াহুড়া করা হচ্ছে খালেদার আইনজীবীদের এমন অভিযোগ খণ্ডন করে কাজল বলেন, নিয়ম মোতাবেক এই মামলার সব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দুই মামলায় অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়ায় এই মামলায় দুদকের মাধ্যমে হয়েছে বলেও জানান তিনি।
এমএম/এএইচ/আরআইপি