ট্রাস্ট অ্যাক্ট অনুযায়ী মামলা পরিচালিত হয়নি : মাহবুব
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ মামলা ট্রাস্ট অ্যাক্ট অনুযায়ী পরিচালিত হয়নি বলে দাবি করেছেন খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা আলিয়ার বিশেষ আদালতে খালদো জিয়ার দুই মামলায় বিচারিক কার্যক্রম পরিচালনায় পরবর্তী তারিখ ২৩ জুলাই নির্ধারণের পর তিনি সাংবাদিকদের কাছে এই দাবি করেন।
তিনি বলেছেন, ট্রাস্ট অ্যাক্ট অনুযায়ী এগুলো রেজিস্ট্রশন হয়েছে। সুতরাং রেজিষ্ট্রেশনের কোন বিধান লংঘন হলে সেই ট্রাস্ট আইনের বিধি মোতাবেক মামলা হওয়া উচিত ছিল। কিন্তু তা না করে রাজনৈতিক উদ্দেশ্যে দুর্নীতি দমন কমিশনকে দিয়ে মামলা করা হয়েছে।
তিনি বলেন, এই মামলা কোনভাবেই দুর্নীতি দমন কমিশনের আওতায় পড়ে না। খালেদা জিয়ার অনুপস্থিতিতে আবার মামলার সাক্ষ্যও নেয়া হয়েছে। আদালতের নিদের্শক্রমে আজ একজন সাক্ষীর জেরা করেছি। আগামী ২৩ জুলাই পরবর্তী তারিখে মামলার কার্যক্রম পরিচালনা করা হবে বলেও তিনি জানান।
এমএম/এআরএস/আরআইপি