এতিমদের সঙ্গে খালেদার ইফতার সন্ধ্যায়
প্রতিবছরের ন্যায় এবারও প্রথম রমজানেই এতিমদের সঙ্গে ইফতার করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সন্ধ্যায় লেডিস ক্লাবে এতিম ও আলেম ওলামাদের সঙ্গে এ ইফতারের আয়োজন করা হয়েছে।
ইফতার মাহফিলে বিএনপির সিনিয়র নেতা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতকর্মীরাও উপস্থিত থাকবেন।
চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এমএম/একে/পিআর