ইতালিতে ঢাকা মহানগর যুবলীগ নেতার সম্মানে ইফতার
ইতালির রাজধানী রোমে ঢাকা মহানগর (উত্তর) যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেনের সম্মানে রোববার সন্ধ্যায় মুনতানিয়লার একটি রেস্টুরেন্টে ভৈরব প্রবাসী এক নাগরিক সংবর্ধনার আয়োজন করে। ইফতার পূর্ব সময়ে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।
ইফতারের পরই অনুষ্ঠানের মূল পর্ব শুরু করেন ভৈরববাসীসহ আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ভৈরববাসীর আয়োজনে ফুল দিয়ে ইসমাইলকে বরণ করেন তার নিজ গ্রামের এলাকাবাসীসহ দলীয় নেতা কর্মীরা।
এ সময় ইতালি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী আহমদ, সাধারণ সম্পাদক হাসান ইকবাল, সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন ফরাজী, শোয়েব দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক আতিয়ার রসুল কিটন, এম এ রব মিন্টু, আবু তাহের, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম দিলিপ, মো. মোজাফার হোসেন, মাহবুব আলম প্রধানসহ বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইসমাইল বলেন, এ অনুষ্ঠানের আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমাকে সম্মান দেখানোর জন্য। একই সঙ্গে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের প্রতি রইল আমার শুভেচ্ছা। তিনি ইতালিতে বাংলাদেশ বিমান বন্ধ হওয়ায় দুঃখ প্রকাশ করে বলেন, জনগণের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় কাজ করেন। ইতালিতে বন্ধ বিমান ফিরে পেতে সম্মিলিতভাবে ইতালি আওয়ামী লীগকে প্রধানমন্ত্রী সঙ্গে আলাপ করার পরামর্শ দেন।
যাতে প্রবাসীদের সমস্যা দ্রুত সমাধান হয়। জননেত্রী শেখ হাসিনা প্রবাসীদের দুর্ভোগের দিকে চেয়ে ভর্তুকি দিয়ে হলেও রোম-ঢাকা রুটে পুনরায় বিমান চালুর বিবেচনা করবেন। এ ব্যাপারে তিনি সহযোগিতা করার আশ্বাস দেন ইতালি আওয়ামী লীগকে।
বিএ/পিআর