পাপিয়ার জামিন নামঞ্জুর
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়ার নাশকতার ৯ মামলায় জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা শুনানি শেষে এ জামিন নামঞ্জুর করেন।
পাপিয়ার আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহম্মেদ তালুকদার আদালতে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেন।
এর আগে ১৬ জুন হাইকোর্টের জামিনের মেয়াদ শেষ হওয়ায় ৯ মামলায় তিন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন পাপিয়া।
শুনানি শেষে পল্টনের পাঁচ মামলায় ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান, লালবাগের এক মামলায় ঢাকা মহানগর হাকিম মাহাবুবুর রহমান এবং মিরপুরের তিন মামলায় ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। চলতি বছর হরতাল-অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে মামলাগুলো দায়ের করে পুলিশ।
এসকেডি/এমএস