যুক্তরাষ্ট্রে জাতীয় সমাজতান্ত্রিক দলের পুনর্মিলনী অনুষ্ঠিত
জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে গত ২২ জুন রবিবার নিউইয়র্ক সিটির কুইন্সের বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসে এক বার্ষিক পুনর্মিলনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্র জেএসডি সভাপতি ও কেন্দ্রীয় উপদেষ্টা হাজী আনোয়ার হোসেন লিটন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুদ্দিন আহমেদ শামীম এর উপস্থাপনায় অনুষ্ঠিত পুনর্মিলনী ও ইফতার পার্টিতে সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেএসডি কেন্দ্রীয় কমিটির প্রবাসী বিষয়ক সম্পাদক ও মূল ধারার রাজনীতিক এটর্নী মুজিবুর রহমান, যুক্তরাষ্ট্র সোহরাওয়ার্দী স্মৃতি পরিষদের সভাপতি শিশু সাহিত্যিক হাসানুর রহমান, আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন সভাপতি ও বাপসনিউজ এডিটর হাকিকুল ইসলাম খোকন, প্রফেসর সামসুল ইসলাম, যুক্তরাষ্ট্র জেএসডি উপদেষ্টা আহসান মাসুদ ও আনোয়ার হোসেন বাবুল, জিএম সারওয়ার, ছারওয়ার হোসেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি দিলীপ দেব, সহ সভাপতি সুভাস মজুমদার ও হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তসলিম উদ্দিন খান, রফিক উল্লাহ প্রমুখ।
উক্ত পুনর্মিলনী ও ইফতার পার্টিতে যুক্তরাষ্ট্রে বসবাসরত বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, নিউইয়র্কের শিল্পী, লেখক, কলাকুশলী, সাহিত্যিকসহ বিভিন্ন পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়।
অনুষ্ঠানের প্রারম্ভে ৫২ এর ভাষা আন্দোলন, ৭১ এর মুক্তিযোদ্ধ সহ আজ পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় অতিথি বক্তাগণ বলেন জেএসডির এই মিলনমেলা ও ইফতার পার্টি একটি অনুকরণীয় দৃষ্টান্ত। এসময় তারা দেশে সকল রাজনৈতিক দলের প্রতি গণমানুষের কল্যাণে প্রকৃত গণতান্ত্রিক ভাবে তাদের দল পরিচালিত করার আহবান জানান।
অনুষ্ঠানের সভাপতি হাজী আনোয়ার হোসেন লিটন উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং দেশ ও প্রবাসের সকলকে প্রাদেশিক সরকার ব্যবস্থা চালুর জন্য সরকারের প্রতি দাবি ও বাস্তবায়নে কাজ করার আহবান জানান।
তিনি বলেন, প্রাদেশিক সরকার প্রতিষ্ঠিত হলে রাজনৈতিক কর্মীরা সেখানে অংশ নিতে পারবে।
অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া পাঠ করা হয়। অনুষ্ঠানে জেএসডি যুক্তরাষ্ট্র শাখার সাংগঠনিক সম্পাদক তসলিম উদ্দিন খান ও মিসেস খানের সৌজেন্যে সবাইকে ইফতার ও নৈশভোজের আপ্যায়ন করা হয়।
টিআই