ফতুল্লায় আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বাংলাদেশ আওয়ামী লীগের ৬৬ তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে নারায়ণগঞ্জ ফতুল্লা থানা আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলবার ২৩জুন বিকেলে পঞ্চবটি থানা আওয়ামী লীগের কার্যালয়ে কেক কেটে দিবসটি পালন করা হয়।
উক্ত আলোচনা সভার ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি চন্দন শীল।
এসময় আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শওকত আলী, সহসভাপতি শহিদুল্লাহ, ফতুল্লা থানা কৃষকলীগের সভাপতি আবু হানিফ, আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা মহিউদ্দিন রতন, ফতুল্লা থানা সেচ্ছাসেবকলীগের সভাপতি ফরিদ আহম্মেদ লিটন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ফতুল্লা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমএ মান্নান প্রমুখ।
আলোচনা সভায় চন্দন শীল বলেছেন, নারায়ণগঞ্জের আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা চাষাঢ়া বাইতুল আমান ও ওসমান পরিবারকে যারা অস্বীকার করবে তাদেরকে চিহ্নিত করে আওয়ামী লীগ থেকে বিতাড়িত করা উচিৎ। যারা বাইতুল আমান ও হীরা মহলকে অস্বীকার করে তাদের আওয়ামী লীগের রাজনীতি করার কোন অধিকার নাই।
এসময় তিনি আরো বলেন, ১৯৭৫সালে বঙ্গবন্ধুসহ তার স্ব-পরিবারকে হত্যা করার পর সেই ষড়যন্ত্রকারীরা মনে করেছিল আওয়ামী লীগ নিঃস্ব হয়ে গেছে। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগকে একটি শক্তিশালী দল হিসাবে প্রতিষ্ঠা করেছে। শেখ হাসিনা বেঁচে থাকতে কোন ষড়যন্ত্রকারী আওয়ামী লীগের কিছুই করতে পারবে না।
শাহাদাৎ হোসেন/ টিআই