সোহরাওয়ার্দী উদ্যানে জুমার নামাজের আয়োজন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:২৮ পিএম, ২০ ডিসেম্বর ২০১৯

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ বিকেল ৩টায় আওয়ামী লীগের ২১তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করবেন। বিকেল ৩টায় সম্মেলন উদ্বোধন করার কথা থাকলেও রাজধানীসহ সারাদেশ থেকে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী কাকডাকা ভোর থেকে ছুটে আসছেন।

আজ শুক্রবার জুমাবার হওয়াতে আওয়ামী লীগের পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে জুমার নামাজের আয়োজন করা হয়েছে। দুপুর সোয়া ১টায় উদ্যানের উত্তরপাশে জামাত অনুষ্ঠিত হবে।

সম্মেলনস্থল থেকে মাইকে বারবার মুসল্লিদের জন্য জুমার নামাজের ব্যবস্থা করা হয়েছে বলে ঘোষণা দেয়া হচ্ছে।

এমইউ/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।