আ.লীগের সম্মেলনে জিএম কাদেরসহ জাপার ৯ নেতা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৫ পিএম, ২০ ডিসেম্বর ২০১৯

ক্ষমতাসীন আওয়ামী লীগের ২১তম সম্মেলনে আমন্ত্রিত হিসেবে যোগ দিয়েছেন বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরসহ নয় নেতা।

শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে ৯ নেতার প্রতিনিধি দলটি রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সম্মেলনস্থলে পৌঁছায়।

জিএম কাদের ছাড়াও এ দলে রয়েছেন পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতি, মুজিবুল হক চুন্নু, মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল।

বিকেল ৩টার পর আওয়ামী লীগের দু’দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে শীত উপেক্ষা করে সকাল থেকেই ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে সম্মেলনস্থলে আসতে শুরু করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সম্মেলন শুরু হওয়ার আগে সোহরাওয়ার্দী উদ্যান লোকে লোকারণ্য হয়ে পড়ে।

এইউএ/এইচএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।