আওয়ামী লীগের সমাবেশের বিকল্প ভেন্যু চেয়েছে পুলিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২০ এএম, ২৬ অক্টোবর ২০২৩
ফাইল ছবি

২৮ অক্টোবর সমাবেশের জন্য আওয়ামী লীগের কাছে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের বিকল্প দুটি ভেন্যুর নাম চেয়েছে পুলিশ।

সমাবেশের অনুমতির আবেদনের জবাবে পাল্টা চিঠি দেয় পুলিশ। চিঠিতে লোক সমাগমের সময়, সংখ্যা, বিস্তৃতিসহ নানা তথ্য চেয়েছে পুলিশ। পাশাপাশি জননিরাপত্তাজনিত কারণে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশের অনুমতি দেওয়া না গেলে কোথায় হতে পারে এমন বিকল্প দুটি নাম চেয়েছে।

আরও পড়ুন>>> ২৮ অক্টোবর ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা চরমে

বৃহস্পতিবার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন।

আরও পড়ুন>>> ফের ‘লগি-বৈঠা’ নিয়ে নামছে আওয়ামী লীগ?

জানা গেছে, আগামী ২৮ অক্টোবর শনিবার বিকেলে ঢাকায় বিএনপির সমাবেশের দিন বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে শান্তি সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ। সেখানে বিএনপির থেকেও বড় জমায়েত করতে চায় ক্ষমতাসীন দলটি।

এসইউজে/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।