আওয়ামী লীগের সমাবেশের বিকল্প দুই ভেন্যু
২৮ অক্টোবর সমাবেশের জন্য আওয়ামী লীগের কাছে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের বিকল্প দুটি ভেন্যুর নাম চেয়েছিল পুলিশ। জবাবে দুটি ভেন্যুর নাম দিয়েছে দলটি।
সমাবেশের অনুমতির আবেদনের জবাবে পাল্টা চিঠি দিয়ে লোক সমাগমের সময়, সংখ্যা, বিস্তৃতিসহ নানা তথ্য চেয়েছিল পুলিশ। পাশাপাশি জননিরাপত্তাজনিত কারণে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশের অনুমতি দেওয়া না গেলে কোথায় হতে পারে এমন বিকল্প দুটি নাম চাওয়া হয়।
আরও পড়ুন: আওয়ামী লীগ-বিএনপির কাছে বিকল্প ভেন্যুর নাম চেয়েছে ডিএমপি
জবাবে দুটি ভেন্যু দেওয়ার কথা বলেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। তিনি বলেন, আমরা বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের বাইরে বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের নাম দিচ্ছি।
আরও পড়ুন: বিএনপি প্রতিরোধ বা প্রতিশোধ নিলে হবে ভায়োলেন্স: ওবায়দুল কাদের
আগামী ২৮ অক্টোবর শনিবার বিকেলে ঢাকায় বিএনপির সমাবেশের দিন বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে শান্তি সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ। সেখানে বিএনপির থেকেও বড় জমায়েত করতে চায় ক্ষমতাসীন দলটি।
এসইউজে/বিএ/জিকেএস