শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারালো দক্ষিণ আফ্রিকা


প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ২৮ মার্চ ২০১৬

টার্গেট মাত্র ১২১। টি-টোয়েন্টি ক্রিকেটে লো-স্কোরিং যাকে বলে। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে সহজেই লঙ্কানদের হারিয়ে দিলো দক্ষিণ আফ্রিকা। যদিও ম্যাচটি গুরুত্বহীনও বটে। স্রেফ নিয়মরক্ষার। তবুও দু’দল ছিল বেশ সিরিয়াস।

শেষ ম্যাচটাও যদি জয় করা যায়, তাহলে অন্তত সম্মান নিয়ে দেশে ফেরা যাবে। এমন ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।

১২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৭.৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায় দক্ষিণ আফ্রিকা। ওপেনার হাশিম আমলা অপরাজিত থাকেন সর্বোচ্চ ৫৬ রান করে। অবশ্য এ ইনিংস খেলতে ৫২ বল খেলেন তিনি। ৫টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কার মারও ছিল তার।

৩৬ বল খেলে ৩১ রান করেন ফ্যাফ ডু প্লেসিস। ১২ বলে ২০ রান করে অপরাজিত থাকেন এবি ডি ভিলিয়ার্স। লঙ্কানদের হয়ে একমাত্র উইকেটটি নেন সুরঙ্গা লাকমাল। বাকিটা রানআউট।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের করার সিদ্ধান্ত নিয়েছিল প্রোটিয়ারা। ব্যাট করতে নেমে দিলশানের ৩৬, চান্ডিমালের ২১, শানাকার ২০ রানের ওপর ভর করেই প্রোটিয়াদের সামনে ১২০ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় শ্রীলঙ্কা।

আইএইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।