বাগদাদে আত্মঘাতী হামলায় নিহত ৩


প্রকাশিত: ০৯:১২ এএম, ২৯ মার্চ ২০১৬

বাগদাদে একটি আত্মঘাতী হামলায় ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২৭ জন। মঙ্গলবার সকালে এক আত্মঘাতী বাগদাদের কেন্দ্রে ওই হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তায়ারান স্কোয়ারে বেশ কিছু কর্মজীবি মানুষের মাঝখানে ওই হামলা চালানো হয়। তবে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি।

দেশটির উত্তর এবং পশ্চিমাঞ্চলে আইএস বেশ সক্রিয়। দেশটির বিভিন্ন অঞ্চলে আইএস জঙ্গিরা প্রায়ই এধরনের আত্মঘাতী হামলা চালিয়ে থাকে।

টিটিএন/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।