গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত
বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় বিআরটিসির যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় পিকআপ ভ্যানের চালক জুয়েল হাওলাদার (২৫) নিহত হয়েছেন। পুলিশ বিআরটিসির ওই বাসটি আটক করতে পারলেও এর চালক পলাতক রয়েছেন। মঙ্গলবার সকালে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পিকআপ চালক জুয়েল হাওলাদার বাগেরহাট জেলার ফকিরহাট থানার মুলঘর গ্রামের জিন্নাত আলী হাওলাদারের ছেলে ।
গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান জানান, দিনাজপুর থেকে বরিশালের উদ্দ্যেশ্য ছেড়ে আসা বিআরটিসি বাস (ঢাকা মেট্রো-ব ১১-২১৮৭) বাটাজোর বাজার সংলগ্ন ডাল মিলের কাছে পৌঁছলে বিপরিত দিক থেকে আসা পিকআপ ভ্যানকে ( খুলনা মেট্রো-ন-১১০৬৬৪) সজোরে ধাক্বা দেয়। এসময় পিকআপ ভ্যানের সম্মুখ ভাগ দুমড়ে মুচড়ে যায়। ফলে ঘটনাস্থলেই চালক জুয়েল হাওলাদারের মৃত্যু হয়। পুলিশ বিআরটিসি বাসটিকে আটক করেছে। তবে চালক পলাতক আছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।
সাইফ আমীন/এফএ/এবিএস