তনুর জন্য একঘণ্টা
কুমিল্লা সেনানিবাস এলাকায় খুন হওয়া শিক্ষার্থী সোহাগী জাহান তনুর জন্য একঘণ্টা ক্লাস বন্ধ রেখে স্ব স্ব প্রতিষ্ঠানের ব্যানারে বুধবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ড. ইমরান এইচ সরকার। মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যেমে এ আহ্বান জানান তিনি।
ফেসবুক পেইজে তিনি লেখেন, আমরা কি পারবো না তনুর জন্য মাত্র এক ঘণ্টা দিতে? এই ঘণ্টা বদলে দিতে পারে বাংলাদেশ। বিচ্ছিন্নভাবে আমাদের এক বছর আন্দোলন করার চেয়েও দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একসঙ্গে একই সময়ে স্ব স্ব প্রতিষ্ঠানের ব্যানারে ১ ঘণ্টার মানববন্ধন অনেক বেশি শক্তিশালী।
শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি লেখেন, আপনারাই পারেন এ দেশকে রক্ষা করতে। কোনো ভয় নেই, আপনি উদ্যোগ নিন আপনার পাশে আমরা সকলে। ৩০ মার্চ বুধবার, দুপুর ১২টা থেকে ১টা। মাত্র একঘণ্টা ক্লাস বন্ধ রেখে প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন করুন।
এএস/এসকেডি/পিআর