কেন্দ্র দখল জাল ভোটের উৎসব চলছে : রিজভী


প্রকাশিত: ০৮:২৩ এএম, ৩১ মার্চ ২০১৬

দ্বিতীয় দফায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ  (ইউপি) নির্বাচনে জাল ভোট, কেন্দ্র দখল ও ভোট ডাকাতির উৎসব চলছে বলে অভিযোগ করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুর ২টায় নয়াপল্টনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। নির্বাচনের সার্বিক পরিস্থিতি জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

রিজভী বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রশাসনের যোগসাজসে কেন্দ্র দখল করে সরকার দলীয়রা জাল ভোট প্রদান করছে। অনেক কেন্দ্রে সাধারণ ভোটারদেরকেও কেন্দ্র থেকে বের করে দিয়েছে।

বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও দলের নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ করে তিনি বলেন, বেশিরভাগ কেন্দ্রে বিএনপির পোলিং এজেন্টদেরকেও বের করে দেয়া হচ্ছে। নিজেদের প্রার্থীদের বিজয়ী করতে দেশব্যাপী জোর করে সিল মারার উৎসব চলছে।  

চাকরির মায়ায় নির্বাচন কমিশন কাজ করছে উল্লেখ করে রিজভী বলেন, জনগণের ঘেরাওয়ের মধ্যে পড়ার পথেই হাটছে ইসি। এ নির্বাচন কমিশন গণতন্ত্রকে মাটি চাপা দেয়ার কমিশন।

এমএম/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।