মিরপুর সড়কে যান চলাচল বন্ধ


প্রকাশিত: ০৫:৫২ এএম, ০১ এপ্রিল ২০১৬

রাজধানীর গাবতলীতে দুই শ্রমিক সংগঠনের দ্বন্দ্বের জেরে মিরপুর সড়কে সব ধরণের যান চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার সকাল ১১টা থেকে যান চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

জানা গেছে, রাজধানীর দারুস সালাম থানাধীন আন্তঃজেলা বাস টার্মিনাল গাবতলীতে আওয়ামী লীগের স্থানীয় দুই এমপি সমর্থিত শ্রমিক ও যান বাহন সংগঠনের মধ্যকার দ্বন্দ্বের জেরে  এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন দারুস সালাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিমুজ্জামান। তিনি  জানান,  এক সংগঠন আরেক সংগঠনের রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে ব্যবসা করে আসছিল। এ নিয়ে কয়েকদিন ধরে দ্বন্দ্ব চলছিল। তবে পরিস্থিতি সাভাবিক করতে কাজ করা হচ্ছে।

জেইউ/এএইচ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।