১৬ ডিসেম্বর নয়াপল্টন থেকে মগবাজার শোভাযাত্রা করতে চায় বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২১ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৩

মহান বিজয় দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মগবাজার পর্যন্ত শোভাযাত্রা করতে চায় বিএনপি।

বিষয়টি জানিয়ে দলটি ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার অফিসে চিঠি দিয়েছে।

বুধবার বিকেলে দলটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী চিঠি দিয়ে আসেন।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা চিঠিতে ডিএমপি কমিশনারকে উদ্দেশ্য করে বলা হয়, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মগবাজার পর্যন্ত শোভাযাত্রা করা হবে। এ কর্মসূচিতে সহযোগিতা চাওয়া হয়েছে।

কেএইচ/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।