ডোমেস্টিক ওয়ার্কার হিসেবে দেখতে চাই না শিশুদের


প্রকাশিত: ১২:১৭ পিএম, ০৬ এপ্রিল ২০১৬

ঢাকা বিশ্ববিদ্যালয় উপচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, এক শিশু কেন অন্য শিশুর ব্যাগ টেনে স্কুলে যাবে, আমরা কখনই শিশুদেরকে ডোমেস্টিক ওয়ার্কার হিসেবে দেখতে চাই না।

বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের শিশু গৃহকর্মীদের অবস্থা সম্পর্কিত এক গবেষণা প্রতিবেদন প্রকাশ ও হিডেন স্লেভারি: চাইল্ড ডোমেস্টিক ওয়ার্কাস শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

গ্লোবাল মার্চ, এডকো, মানুষের জন্য, বিএসএএফ, ও ওয়ার্ল্ডভিশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

ড. আরেফিন সিদ্দিক বলেন, আমরা সচেতন মানুষ হিসাবে কিভাবে এই বিষয়টাকে সহ্য করি যে শিশুর আজ স্কুলে যাওয়ার কথা, সে আজ বাসা বাড়িতে বড়দের চেয়েও বেশি সময় ধরে কাজ করছে।

তিনি আরো বলেন,  তাদের ৭৫ শতাংশ বাবা-মা-ই তাদের বেতনের অর্ধেক অংশ নিয়ে যায়। এ বিষয়গুলোকে আমাদের সচেতন মানুষ হিসাবে লক্ষ্য রাখতে হবে। এবং তাদের পড়াশোনার সুযোগ সৃষ্টি করে দিতে হবে।

তিনি বলেন, শিশুদের আমরা কখনই গৃহকর্মী হিসেবে দেখতে চাই না। তারা স্কুলে যাবে, পড়াশোনা করবে এটাই আমাদের চাওয়া ।

বিএসএএফের চেয়ারপারসন এমরানুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন,স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, এডকোর কার্ন্টি ডিরেক্টর নিজামউদ্দিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রেজাউল করিম প্রমুখ।

এএস/এসকেডি/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।