নিজামীর সঙ্গে পরিবারের সদস্যদের সাক্ষাৎ


প্রকাশিত: ১২:২৭ পিএম, ০৭ এপ্রিল ২০১৬

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মানবতাবিরোধী অপরাধে দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর সঙ্গে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ নিজামীর সঙ্গে তারা সাক্ষাৎ করেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. নাশির আহমেদ জানান, নিজামীর সঙ্গে সাক্ষাতের জন্য পরিবারের সদস্যরা বৃহস্পতিবার আবেদন করেন। পরে বেলা ১২টা ৫০মিনিটের দিকে নিজামীর স্ত্রী বেগম সামসুন্নাহার নিজামী, ছেলে ব্যারিস্টার নাজীব মোমেন, দুই ছেলের বউ ও মেয়েসহ পরিবারের ৬ সদস্য নিজামীর সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রায় আধা ঘণ্টা তাদের মধ্যে কথা হয়। মতিউর রহমান নিজামী কাশিমপুর কারাগার পাট-২ এর কনডেম সেলে বন্দি রয়েছেন। সাক্ষাৎ শেষে দুপুর দেড়টার দিকে তারা কারা চত্বর ত্যাগ করেন।

আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।