হার্ট অ্যাটাক করে হাসপাতালে বিএনপি নেতা দুলু

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ২৬ মে ২০২৪
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু/ ফাইল ছবি

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (২৫ মে) রাতে বাসায় হার্ট অ্যাটাক করলে তাৎক্ষণিক তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে দুলু এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ব্যক্তিগত সহকারী শামসুল আলম রনি এ তথ্য জানিয়েছেন। দুলুর রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন রনি।

কেএইচ/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।