মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের ইফতার মাহফিল

মোহাম্মদ মাহামুদুল
মোহাম্মদ মাহামুদুল মোহাম্মদ মাহামুদুল
প্রকাশিত: ১১:০১ এএম, ০২ মার্চ ২০২৬

পবিত্র মাহে রমজান উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাতের (মালদ্বীপ শাখা) উদ্যোগে এক ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রাজধানী মালের মাফিয়া মাগু মসজিদ সংলগ্ন (সিক্সটি সিক্স) ৬৬ হোটেলে আয়োজিত মাহফিলে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়। রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি ও তাকওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ শাখার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কারি আব্দুল আজিজ। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও মালদ্বীপের ব্যবসায়ী দুলাল হোসেন।

পবিত্র মাহে রমজান উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাতের (মালদ্বীপ শাখা) উদ্যোগে এক ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

অনুষ্ঠানে ওয়াজ করেন মাওলানা হান্নান। কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করেন মাওলানা ইসরাফিল ও মাওলানা ইসমাইল। কোরআন তেলাওয়াত করেন হাফেজ জাকির হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাকির হোসেন, মনির হোসেন, নাছির, দেলোয়ার, ছাদেক হোসেন, এম আর মামুনসহ বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসী রেমিট্যান্সযোদ্ধা।

অনুষ্ঠানে আহলে সুন্নাত মালদ্বীপের উপদেষ্টা কমিটির সদস্য ও সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এমআরএম/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]