ইরানি হামলায় হাসপাতালে ভর্তি ৭৭৭ ইসরায়েলি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:০৫ পিএম, ০২ মার্চ ২০২৬
ফাইল ছবি

ইরানে পরিচালিত ইসরায়েলি অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন রোয়ারিং লায়ন’। শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র -ইসরায়েলের যৌথ হামলার পর পালটা হামলা চালায় ইরান। ইসরায়েলে পরিচালিত ইরানি হামলায় এখন পর্যন্ত মোট ৭৭৭ জন ইসরায়েলিকে দেশটির বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার (২ মার্চ) এসব তথ্য জানিয়েছে।

ইসরায়েলি মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এই বিপুলসংখ্যক মানুষের মধ্যে ৮৬ জন বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগ বা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে ২ জন সরাসরি ক্ষেপণাস্ত্র হামলায় আঘাত পেয়েছে এবং বাকি ২ জন ন্যান্য আনুষঙ্গিক কারণে আহত হয়েছে বলে জানা গেছে। এছাড়া নিবিড় পর্যবেক্ষণাধীন আছে আরও ৪ জন।

হাসপাতালে ভর্তি বাকিদের মধ্যে মাঝারি আকারে আহত হয়েছেন ২০ জন। এছাড়া ৫৮ জন ইসরায়েলির অবস্থা স্থিতিশীল বা আশঙ্কামুক্ত বলে জানানো হয়েছে।

মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে যে, সাইরেন বাজার পর নিরাপদ আশ্রয়ের (শেল্টার) দিকে দৌড়ে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়ে এত সংখ্যত মানুষ আহত হয়েছেন। মূলত ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতের পাশাপাশি আতঙ্ক এবং হুড়োহুড়ির কারণে এই আহতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

কে এম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।