বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে শিক্ষা সহযোগিতা বাড়াতে আলোচনা

মোহাম্মদ মাহামুদুল
মোহাম্মদ মাহামুদুল মোহাম্মদ মাহামুদুল মালদ্বীপ
প্রকাশিত: ১০:২৭ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান এবং সহকারী অধ্যাপক আলো অর্জুন বানু মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে উভয়পক্ষ বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি শিক্ষা ও একাডেমিক বিনিময় কর্মসূচি সম্প্রসারণ, গবেষণা সহযোগিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য সুযোগ বিস্তারের মতো বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে শিক্ষা সহযোগিতা বাড়াতে আলোচনা

হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম বলেন, ‌বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে শিক্ষা ও সংস্কৃতিগত সম্পর্ক আরও জোরদার করার সুযোগ রয়েছে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উভয় দেশের তরুণ প্রজন্ম উপকৃত হবে।

অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান ও সহকারী অধ্যাপক আলো অর্জুন বানু হাইকমিশনের আন্তরিক আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে শিক্ষাক্ষেত্রে যৌথ উদ্যোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

এমআরএম/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]