ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দেওয়ার আহ্বান আজহারীর

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
মিজানুর রহমান আজহারী ছবি: ফেসবুক

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় আলেম ও ওয়ায়েজ ড. মিজানুর রহমান আজহারী।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানিয়ে লেখেন, ‘তারুণ্যের প্রথম ভোট, ন্যায় ও ইনসাফের পক্ষে হোক।’

তার এই সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ পোস্টটি অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক সাড়া ফেলে। হাজারো মানুষ পোস্টটিতে রিয়েক্ট ও মন্তব্য করেছেন। অনেকেই পোস্টটি শেয়ার ও কপি করে নিজেদের টাইমলাইনে প্রকাশ করেছেন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের বিভিন্ন আসনে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন ঘিরে ইতোমধ্যে প্রার্থীদের প্রচার-প্রচারণা তুঙ্গে উঠেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এ নির্বাচনে বাংলাদেশের উল্লেখযোগ্য সংখ্যক তরুণ প্রথমবারের তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ ভোটারদের সিদ্ধান্ত নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

ওএফএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।